নারী ও শিল্পীদের প্রতি মানুষের আচরণ আমাকে  ভাবিয়ে তুলছে: পিয়া জান্নাতুল

Sep 8, 2026 - 18:38
 0  7
নারী ও শিল্পীদের প্রতি মানুষের আচরণ আমাকে  ভাবিয়ে তুলছে: পিয়া জান্নাতুল
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় বিনোদন অঙ্গনে সমালোচনার ঝড়। নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
 
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানুষের মধ্যে দিন দিন নিষ্ঠুরতা ও সংবেদনহীনতা বাড়ছে। বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি এমন আচরণ তাকে ভাবিয়ে তুলছে।
 
পিয়া জান্নাতুলের  মন্তব্য করেন বিদেশে অবস্থান করলেই মানুষের চিন্তাভাবনা বা মানসিকতা বদলে যায় না। একজন মানুষ অন্যকে কতটা সম্মান করেন, বোঝেন এবং মানবিক আচরণ করেন, তার মধ্যেই প্রকৃত উন্নতির পরিচয় পাওয়া যায়। তবে এসব মানবিক মূল্যবোধের জায়গায় মানুষ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। 
 
পিয়া  বাঁধনের নাম উল্লেখ না করলেও তার এই বক্তব্য ভেনিসে অভিনেত্রীর ওপর হামলার ঘটনার পরই সামনে এসেছে।
 
সোমবার(7 সেপ্টেম্বর ) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও তার শিশুসন্তানের সঙ্গে থাকা বাঁধন হেনস্তার শিকার হন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করতে দেখা যায়। পরে ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, তাকে মারধর করা হয়েছে এবং তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগও করেছেন তিনি বলে জানা গেছে।
 
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা রাখায় এমন হামলার ঘটনা ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ মানুষ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।